1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৪ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৪ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ৪ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় ১০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার সংলগ্ন বেতুয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

লালমোহন উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের বিশেষ কম্বিং অপারেশনে জব্দকৃত এসব অবৈধ বেহুন্দি জালের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো জনস্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, এসিল্যান্ড কার্যালয়ের নাজির কাম-ক্যাশিয়ার মো. মেহেদী হাসান, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন