1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৫শত সুবিধা বঞ্চিত অতিদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৫শত সুবিধা বঞ্চিত অতিদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৫শত সুবিধা বঞ্চিত অতিদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে ৫শত সুবিধা বঞ্চিত অতিদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজের মধ্যে ছিলো ১টি কম্বল, ৪টি সুয়েটর, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলি ও ১টি বহনের ব্যাগ।

শনিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচির আওতায় এই প্যাকেজ বিতরণ করা হয়। এতে আর্থিক সহায়তা করেন মুসলিম এইড ইউকে।

প্যাকেজ বিতরণ উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্দীপন উইন্টার প্রজেক্টের ফোকাল পার্সন ও উপব্যবস্থাপক রওশন জান্নাত রুশনী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাকেজ বিতরণ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, উদ্দীপন চর‌্যফাশন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেন খান, ভোলা অঞ্চলের ব্যবস্থাপক মো. হাসিবুর রহমান, কমিউনিটি রিলেশন অফিসার ফাহমিদা আফরোজসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উদ্দীপন শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষকে সুরক্ষা দিতে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে। প্রকল্পের শুরু হতে উদ্দীপন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সুচারুভাবে সঠিক উপকারভোগী নির্বাচনের জন্য উদ্দীপনকে সাধুবাদ জানাতে হয়। উদ্দীপন শুরুতে ৩৫০টি পরিবারকে শীত প্যাকেজ দেয়ার পরিকল্পনা করলেও পরবর্তীতে আরো ১৫০ পরিবারকে অন্তভ‚ক্ত করেছে। এটিও একটি অনন্য নজির। দাতা সংস্থা মুসলিম এইড ইউকে ও উদ্দীপনকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা শেষে উপকারভোগীর হাতে শীতকালীন প্যাকেজ তুলে দেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন