
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ৫০ জন ব্যবসায়ীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার হাইস্কুল সুপার মার্কেট “হাসান ডিপার্টমেন্টাল স্টোর”থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এক অনন্য প্রচেষ্টা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা শাখার সভাপতি এম এ হাসান বলেন, “ব্যবসায়ী সমাজ শুধু অর্থনৈতিক চালিকাশক্তি নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈদকে সামনে রেখে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যাতে তারা পরিবারসহ আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে পারেন।”
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব মাওলানা আব্দুল হক, পৌরসভার প্রধান উপদেষ্টা জনাব কাজী সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারী সোলাইমান জমাদার, পৌর সভাপতি আবু সাঈদ, পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই মহতী উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী ব্যবসায়ীগন অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।