1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৫৬ পিস ইয়াবাসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৫৬ পিস ইয়াবাসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৫৬ পিস ইয়াবাসহ যুবক আটক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলায় ৫৬ পিস ইয়াবাসহ মো. রনি নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হেজন আলীর ছেলে।
লালমোহন থানার এসআই মো. ইউসুফ জানান, রনি ইয়াবা নিয়ে এক ক্রেতার কাছে বিক্রি করতে যাচ্ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গজারিয়ার বাংলালিক টাওয়ার এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, আটক রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে লালমোহন থানা পুলিশ সচেষ্ট রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন