1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৬২ বছরের মুদি দোকানিকে মারধর করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৬২ বছরের মুদি দোকানিকে মারধর করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৬২ বছরের মুদি দোকানিকে মারধর করার অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে মুদি দোকানে পোল্টি মুরগী বিক্রয়কে কেন্দ্র করে মো: মোস্তফা (৬২) নামের একজনকে
 এলাপাথারী ভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।মোস্তফা উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কুন্ডেরা হাওলা এলাকার মো: ইয়াছিন মিয়ার ছেলে।তিনি পাটওয়ারী বাজারে দীর্ঘদিন যাবৎ  মুদি ব্যবসা করে আসছেন।
তিনি জানান, আমি চিল্লার জামাতে থাকার কারনে তিন মাস যাবৎ দোকানে মুরগী বিক্রয় বন্ধ ছিলো। আমি জামাত থেকে এসে দোকানে মুরগী উঠাই প্রতিদিনের মতো  দোকান করিতেছি।বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে হঠাৎ করে পাটওয়ারী বাজারের একজন নতুন মুদি ব্যবসায়ী নুর হোসেনের ছেলে সুমন নেতৃত্বে শুভ,রাসেলসহ ৫/৬ জন মিলে আমার দোকানে ডুকে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করে, ভাগ্যক্রমে আঘাতটি আমার মাথায় না লেগে কপালে লেগে কপাল ফেটে যায়। তারা ওই সময় আমার  শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আগাত করে রক্তাক্ত ও জখম করে পালিয়ে যায়। পরে আমার ছেলে ও ছোট ভাই জসিমউদদীন খবর পেয়ে এসে আমাকে উদ্ধার করে স্থানীয়দের সাথে আলোচনা করে লালমোহন হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে অভিযুক্ত সুমনের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার কল করে তার মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন