1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৬৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৬৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৬৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় গলায় দড়ি দিয়ে মো. অলি উল্যাহ নামে ৬৫ বছরের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ অলি উল্যাহ ওই এলাকার মৃত চান মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ। এ জন্য পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় চিকিৎসাও করিয়েছেন। তবে কোনো কিছুতেই তার মানসিক সমস্যা দূর হয়নি। বৃহস্পতিবার বাড়ি থেকে এশার নামাজ পড়তে বের হন বৃদ্ধ অলি উল্যাহ। নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পার হলেও তিনি আর বাড়ি ফিরেননি। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে মসজিদের পেছনের সুপারি বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় বৃদ্ধ অলি উল্যাহকে ঝুলতে দেখেন তার স্বজনরা। পরে দড়ি কেটে তাকে নিচে নামানো হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কোনো অভিযোগ না থাকায় ওই বৃদ্ধের মরদেহ শুক্রবার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন