1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৬ কেজি গাঁজা ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৬ কেজি গাঁজা ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৬ কেজি গাঁজা ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

জাহিদ দুলাল, লালমোহন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 
ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ও ওসি (তদন্ত) মাসুদ হাওলাদারের নির্দেশে এসআই ইউসুফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে লালমোহন থানায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
লালমোহন থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন