1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২১০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করায় ৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক বায়েজিদ বাপ্পা তালুকদারের সঞ্চালনায় এ সময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোসা. আকলিমা বেগম এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহে আলমসহ অন্যান্য শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন