1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৮ জেলেকে জরিমানা, ১১ হাজার মিটার জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৮ জেলেকে জরিমানা, ১১ হাজার মিটার জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৮ জেলেকে জরিমানা, ১১ হাজার মিটার জাল জব্দ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার বদরপুর এবং ফরাজগঞ্জ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করা হয়। পরে আটককৃত ওইসব জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানে জব্দ করা হয় ১১ হাজার মিটার জাল এবং দুইটি মাছ ধরা ট্রলার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলার দুইটি নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন