1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের জুবন আলি হাওলাদার বাড়ির ৯০ বছর বয়সী বৃদ্ধ আবু তাহের হাওলাদারের ওপর কিশোরগ্যাংদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পৌরসভার ৮নং ওয়ার্ডের শেখের দোকান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আবু তাহের হাওলাদার,

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ শেষে মসজিদের গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোরগ্যাং এর লিডার কামালের নেতৃত্বে একদল কিশোর তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

অভিযোগ রয়েছে, হামলায় কামাল, তার ছেলে আশিক, ভুট্টো মিয়ার ছেলে শাহীন, বাবুল মিয়ার ছেলে হৃদয়, জাকির ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন অংশ নেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু তাহের হাওলাদারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, একজন প্রবীণ মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কামালের মোবাইল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন