1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৯ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৯ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ৯ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে ৯টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার বিকেলে লালমোহনের গজারিয়া খাল গোড়ায় বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ড কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিং এ জানান, সামুদ্রিক মৎস বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরনের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনা প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের বিত্তিতে ১৯ এপ্রিল ২০২৫ শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা এবং আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়া খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপেন্ট না থাকায় ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোর্ডগুলো হলো এফবি মায়ের আর্শিবাদ ২, মায়ের আর্শিবাদ ৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর ২, এফবি নবীপুর ৩, এফবি শীতারাম, এফবি শীতারাম ১। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটসমূহ মৎস্য বিভাগ ভোলার নিকট হস্তান্তর করত: মেরিন কোর্টে মামালা করা হয়।

তিনি আরো জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপক‚লীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়াভুক্ত এলাকা সমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরুপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিং এ কোস্ট গার্ডের সদস্যসহ লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন