1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত
oplus_131072
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ উপলক্ষ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল হক এর সভাপতিত্ব এবং মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, বর্ষীয়ান রাজনীতিবীদ আলহাজ্ব সফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন মন্ডল, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এম.এ জাহের, সমাজকল্যান পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, ইসলামিক মডেল মাদরাসার সাবেক পরিচালক ও ঢাকা অরোরা হাসপাতালের জিএম কাজি শাহে আলম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম মিঠু, শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আবু তাইয়্যেব প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ২০২৩ সালে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতি ও মেধার ভিত্তিতে সাফল্য অর্জন করায় মোট ১২২ জন শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন