
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহন উপজেলা জাসাসের উদ্যোগে সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেন্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিগঞ্জ বাজারে চরভূতা ইউনিয়ন জাসাস এর উদ্যোগে এ সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চরভূতা ইউনিয়ন জাসাস এর সভাপতি মিরন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা জাসাস এর সভাপতি আজাদুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক শাহিন মুন্সী, চরভুতা ইউনিয়ন বিএনপি সভাপতি কালাম সরকার, সাধারন সম্পাদক মোতাহার হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, উপজেলা জাসাস নেতা নজরুল ইসলাম, চরভূতা ইউনিয়ন জাসাস এর সাধারন সম্পাদক নুর ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।