1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২০৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

মাদকমুক্ত সমাজ গঠন, এলাকার সার্বিক উন্নয়ন এবং নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার নিয়ে শপথগ্রহণের পর প্রথম সভায় অংশগ্রহণ করেছেন ভোলার লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ।

বুধবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ বলেন, আপনারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন। আমরা কথা দিচ্ছি আপনাদের (জনগণের) যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। এছাড়া ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহনকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। এই উপজেলায় কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লালমোহনকে এগিয়ে নেবো ইনশাআল্লাহ।

লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটবের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান এবং ওসি এসএম মাহবুব উল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন