1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন উপজেলা প্রশাসনের কাছে ব্যারাক হাউজ হস্তান্তর করল নৌবাহিনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন উপজেলা প্রশাসনের কাছে ব্যারাক হাউজ হস্তান্তর করল নৌবাহিনী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন উপজেলা প্রশাসনের কাছে ব্যারাক হাউজ হস্তান্তর করল নৌবাহিনী

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের কাছে গৃহহীন ও ছিন্নমূল পরিবারের জন্য নির্মিত ১২টি সেমিপাকা ব্যারাক হাউজ হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের কাছে এ ব্যারাক হাউজ হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর লে: কমান্ডার এম তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত¡াবধায়নে এ ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৬০টি ইউনিট রয়েছে। যার প্রতি ইউনিটে একটি করে পরিবার থাকতে পারবে। এর মধ্যে প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এরআগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২২৭টি প্রকল্পে ৪,৪৮০টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী। এসব ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৩,৭৬৫টি গৃহহীন ও ছিন্নমূল পরিবার। এছাড়া বর্তমানে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের অধীনে জেলার স›দ্বীপ উপজেলায় ১৩৬টি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে। যা শেষ হলে আরও ৬৮০টি অসহায় পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন