1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন এরিয়ায় সবুজ বনায়নে গাছের চারা লাগানোর কাজ করছে গ্রামীণ ব্যাংক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন এরিয়ায় সবুজ বনায়নে গাছের চারা লাগানোর কাজ করছে গ্রামীণ ব্যাংক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন এরিয়ায় সবুজ বনায়নে গাছের চারা লাগানোর কাজ করছে গ্রামীণ ব্যাংক

নুরুল আমিন, লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৬১২ বার পঠিত
Spread the love

গ্রামীণ ব্যাংক ভোলা যোনের লালমোহন এরিয়াতে সবুজ বনায়নে কাজ করছে। এ উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার বিভিন্ন শাখায় বৃক্ষের চারা বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ১৫ জুন বৃহস্পতিবার সকালে একযোগে বদরপুর লালমোহন শাখা ও দেউলা বোরহান উদ্দিন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের জন্য সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসন বলেন, সবুজ বনায়নে কাজ করছে গ্রামীণ ব্যাংক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধার করেছে গ্রামীণ ব্যাংক।

সদস্যদের মাঝে চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এরমধ্যে লালমোহন এরিয়াতে ৬ লক্ষ বৃক্ষের চারা বিতরণ করা হবে।
এসময় প্রোগ্রাম অফিসার সজল চন্দ্র দাস, বদরপুর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তার, সেকেন্ড ম্যানেজার আনিসুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোঃ সেকান্দার হাওলাদার, দেউলা শাখার শাখা ব্যবস্থাপক মোল্লা মামুন, সেকেন্ড ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা মজম, শাহে আলম মজমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন । উল্লেখ্য এর আগে গত ১১ জুন কালমা লালমোহন, শম্ভুপুর তজুমদ্দিন, ১২ জুন রমাগঞ্জ লালমোহন, ১৩ জুন চরভুতা লালমোহন, ধলীগৌর নগর লালমোহন, ১৪ জুন লালমোহন ও ফরাজগঞ্জ লালমোহন শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন