1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগের সমাপনী পরীক্ষায় পুরস্কার পেলেন ২ শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগের সমাপনী পরীক্ষায় পুরস্কার পেলেন ২ শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগের সমাপনী পরীক্ষায় পুরস্কার পেলেন ২ শিক্ষার্থী

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 

ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত হলেন ২ জন শিক্ষার্থী।

শনিবার (২৮ ডিসেম্বর) নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)এর প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলার সব কয়টি নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থীরা।

লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আতিকা আক্তার, বিবি যুবাইদা।

ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরআগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৩ সালের নূরানী বোর্ড পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩ জন পুরস্কার পেয়ে উত্তীর্ণ হন। ওই বছর লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন।

এ বিষয়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন