1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির  উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চরভূতা ইউনিয়ন  যুব ও ক্রীড়া কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি  এম এ হাসান।

আলোচনায় বক্তারা বলেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ, সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়ামুখী সংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে দেশ গঠনে নিয়োজিত করতে হবে। তিনি সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে যুব সংগঠনগুলোর ভূমিকার উপর জোর দেন। যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে চাই ক্রীড়া, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে। আজকের তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার  আয়োজন অব্যাহত থাকবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটিয়ে আমরা সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন জননেতা মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ চৌধুরী, উপজেলা যুব ও ক্রীড়া অর্থ সম্পাদক মাওলানা শামীম, শ্রমিক কল্যান সভাপতি মাওলানা কামাল উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধি বৃন্দ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিওিকে জাহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ তামিমকে সেক্রেটারী করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন