1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ছয় দিন ব্যাপী পৌর করমেলার সমাপ্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ছয় দিন ব্যাপী পৌর করমেলার সমাপ্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন ছয় দিন ব্যাপী পৌর করমেলার সমাপ্তি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে লালমোহন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এ মেলার সমাপ্তি ঘোষণা করেন। এসময় পৌর প্রশাসক বলেন, করমেলায় অংশ নিয়ে যারা কর দিয়েছেন তাদের সার্ভিসটা আমরা কৃতজ্ঞতার সাথে দেব। যেহেতু পৌর নাগরিকদের করের টাকায় উন্নয়ন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করবো যত দ্রæত সম্ভব এই টাকাকে পৌরসভার বিদ্যমান উন্নয়ন মূলক কাজে ব্যায় করার। মেলা শেষে ঘোষিত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মেলায় অংশনেয়া ১০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার ছিলো ১০হাজার টাকার প্রাইজবন্ড।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ৪দিন ব্যাপী লালমোহন পৌরসভার বকেয়া কর উত্তোলনের উদ্দেশ্যে এই কর মেলার আয়োজন করা হয়। ৪ দিন শেষে পরবর্তীতে সর্বসাধারনের অনুরোধে মেলার মেয়াদ আরো ২দিন বৃদ্ধি করা হয়।

লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, পৌরসভার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এতে সরকারি ও বেসরকারি হোল্ডিং এ প্রায় ৫ কোটি টাকার মতো বকেয়া করের টাকা রয়েছে। ৬দিন ব্যাপী উক্ত মেলায় বকেয়া করের ১৫% ছাড়ে প্রায় ১ কোটি ২৫লাখ টাকা উত্তোলন হয়।
করমেলার সমাপনী ও র‌্যাফের ড্রতে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো, মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আফসার হাওলাদারসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও নাগরিকবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন