1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌরশহরে সৌন্দর্যবৃদ্ধিতে বৃক্ষরোপন কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌরশহরে সৌন্দর্যবৃদ্ধিতে বৃক্ষরোপন কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন পৌরশহরে সৌন্দর্যবৃদ্ধিতে বৃক্ষরোপন কর্মসূচি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

তারুন্যের উৎসব ২০২৫ এর ব্যানারে ‘এসো দেশ বদলায়- পৃথিবী বদলায়’ শ্লোগানে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের সৌন্দর্যবৃদ্ধিতে হাফিজ উদ্দিন এ্যভিনিউর ধ্বংস করা সৌন্দর্য পুররুজ্জীবিত করতে পূর্বের ন্যায় আবারো বৃক্ষ রোপণ করা হয়েছে। লালমোহন পৌরসভার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এসময় তার সাথে লালমোহন পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লালমোহন পৌরসভার হাফিজ উদ্দিন এ্যভিনিউর মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য বিগত বিএনপি সরকারের আমলে গাছ লাগানো হয়েছিলো। কিন্তু গত ৫ আগস্টের আগের সরকারের আমলে ওই গাছগুলোকে ধ্বংস করে ফুটপাত বানিয়ে ছোট ছোট দোকান তৈরী করে দৈনিক ভিত্তিতে চাঁদা উত্তোলন করতো একটি চক্র। গত ২৪ ডিসেম্বর লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকান ভেকু দিয়ে ভাঙচুর করে ফুটপাত দখলমুক্ত করে।
পূর্বের সৌন্দর্যে হাফিজ উদ্দিন এভিনিউ ফিরে আসবে এই প্রত্যাশা ব্যবসায়ীদের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন