1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডে আলোচনায় জসিম উদ্দিন ইকবাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডে আলোচনায় জসিম উদ্দিন ইকবাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডে আলোচনায় জসিম উদ্দিন ইকবাল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনার গুঞ্জণ শুরু হয়েছে। বর্তমানে লালমোহন পৌরবাসীর মধ্যে নির্বাচনী আলোচনা চলছে। পৌরসভায় রয়েছে মোট ১২ টি ওয়ার্ড। ৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আলোচনায় পৌরসভা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক জসিম উদ্দিন ইকবাল। ইতোমধ্যে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে জসিম উদ্দিন ইকবাল ৩নং ওয়ার্ডের মানুষের সাথে গণসংযোগ শুরু করেছেন। ওয়ার্ডের সকল মানুষে এবং আওয়ামীলীগের কর্মীও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। ৩নং ওয়ার্ডবাসীর বাসীর কাছে ইকবাল অত্যান্ত সৎ, সাহসী, কর্মউদ্যোগী ও পরোপকারী ব্যাক্তি হিসাবে পরিচিত। ওই ওয়ার্ডের বাসিন্ধা নাজমা, খাদিজা, নুরুউদ্দিন, হারুনসহ অন্যন্যরা জানান জসিম উদ্দিন ইকবাল এই ওয়ার্ডে অত্যন্ত জনপ্রিয় ও পরোপকারী ব্যক্তি। আমরা পৌর নির্বাচনে তাকে ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসাবে দেখতে চাই।

জসিম উদ্দিন ইকবাল বলেন, ১৯৯১ সাল থেকে আমি সক্রিয় রাজণীতি শুরু করি। ১৯৯৩ সালে লালমোহন শাহবাজপুর মহাবিদ্যালয়ের কলেজ ছাত্র সংসদ বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে টিটব-রিপন পরিষদের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করি। ১৯৯৬ সালে লালমোহন শেখ রাসেল সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, ১৯৯৭-৯৮ সালে লালমোহন থানা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ১৯৯৯ সালে লালমোহন থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ছিলাম। বর্তমানে পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছি। পারিবারিক ভাবে আমি ও আমার পরিবার আওয়ামী রাজণীতির সাথে জড়িত। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন অত্যাচার, জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হই । পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ২০১০ সালে জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর হাত ধরে এলাকায় পূনরায় রাজনীতি শুরু করি। দীর্ঘদিন যাবত ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাই এর হাতকে শক্তিশালী করার জন্য ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। সেই চিন্তা থেকে সামনের পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন