1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌরসভার সড়কের কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌরসভার সড়কের কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন পৌরসভার সড়কের কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪৮১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

নিম্নমানের ইটদিয়ে চলছে ভোলার লালমোহন পৌরসভার সড়ক পূনঃনির্মানের কাজ। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাঙাচোরা ছিলো সড়কগুলো। বর্তমানে সড়কগুলোর কাজ শুরু হওয়ার সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী সড়ক ব্যবস্থা। সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৩নং ওয়ার্ড কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে, সড়কের দুধারে ইট গাঁথা হয়েছে। ছোট ছোট গর্তগুলোতে দেয়া হয়েছে ইটের টুকরো। তবে ব্যবহৃত ইটগুলো নিম্নমানের বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনষ্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা।

স্থানীয় মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরো অনেকে বলেন, দীর্ঘপ্রায় দুই যুগ পর এই সড়কের কাজ শুরু হয়েছে। এমন পঁচা ইট দিয়ে কাজ করতেছে, এটা চলমান থাকলে একমাসও টিকবেনা।

তবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনো কোনো মালামাল পাঠানো হয়নি। সড়কের পুরনো ইটগুলো তোলা হচ্ছে।

এ বিষয়ে লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী বলেন, এখন পর্যন্ত ওই সড়কের কাজ শুরু হয়নি। সড়কের দুপাশে ইটদিয়ে এজিন দেয়ার বিষয়টি তিনি জানেননা বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন