1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হলেন ইকবাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হলেন ইকবাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হলেন ইকবাল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হলেন জসিম উদ্দিন ইকবাল। বৃহস্পতিবার লালমোহন পৌরসভা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ¦ শফিকুল ইসলাম বাদল ও যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার এবং আবদুল খালেক সওদাগর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জসিম উদ্দিন ইকবাল লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্ধা। এ ব্যাপারে তিনি বলেন আমি ১৯৯১ সাল থেকে আওয়ামীলীগের সক্রিয় রাজণীতি শুরু করি। ১৯৯৩ সালে লালমোহন শাহবাজপুর মহাবিদ্যালয়ের কলেজ ছাত্র সংসদ বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে টিটব—রিপন পরিষদের ক্রীড়া সম্পাদক ছিলাম। ১৯৯৬ সালে লালমোহন শেখ রাসেল সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। ১৯৯৭—৯৮ সালে লালমোহন থানা ছাত্রলীগের সহ—সভাপতি এবং ১৯৯৯ সালে লালমোহন থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ছিলাম। পারিবারিক ভাবে আমি ও আমার পরিবার আওয়ামী রাজণীতির সাথে জড়িত। ২০০১ সালে বিএনপি—জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন অত্যাচার, জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হই । পরবর্তীতে

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ২০১০ সালে জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর হাত ধরে এলাকায় পূনরায় রাজনীতি শুরু করি দীর্ঘদিন যাবত ভোলা—৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাই এর হাতকে শক্তিশালী করার জন্য পৌরসভার সর্বস্তরের মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।

জসিম উদ্দিন ইকবাল আরো বলেন, আমাকে লালমোহন পৗরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভোলা—৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওনের প্রতি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ¦ শফিকুল ইসলাম বাদল ও যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার এবং আবদুল খালেক সওদাগরকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন