1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌর বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসায় চীনে গমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌর বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসায় চীনে গমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহন পৌর বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসায় চীনে গমন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৪ আগস্ট) চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শোল্ডার (কাঁধ) পেইনসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষ্যে তাকে চীনে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা।
চীনে যাওয়ার আগে ছাদেক মিয়া জান্টু বলেন, উন্নত চিকিৎসার জন্য আজ আমি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছি। মহান আল্লাহর অশেষ রহমতে লালমোহনের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা সবসময় পেয়েছি। আমার সুস্থতা ও দ্রুত দেশে ফিরে আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সেজন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখেন।
তার বড় ছেলে নিজাম উদ্দিন মিয়া বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে শোল্ডার পেইনসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ তাকে চীনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। দেশ-বিদেশে থাকা আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং লালমোহনবাসীর কাছে বাবার জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ, তিনি সুস্থ হয়ে খুব শিগগিরই সবার মাঝে ফিরে আসবেন।
তার বিদেশ যাত্রার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তারা আশা প্রকাশ করেন, চিকিৎসা শেষে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন