1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন পৌর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

ভোলার লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) আছরের নামাজ শেষে লালমোহন পৌরসভা ৯ ওয়ার্ডের মধ্য পেশকার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লালমোহন পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাও: কাজি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ৯নং ওয়ার্ড জামায়াতের উপদেষ্টা মো. আলিফুর রহমান সজিব পাটোয়ারীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র লালমোহন উপজেলার আমির মাও: আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জমায়াতে ইসলামী লালমোহন উপজেলার বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক এবং (IBWF) ব্যবসায়ী ফোরামের সভাপতি এম. এ হাসান, ইসলামি সমাজ কল্যান পরিষদের লালমোহন উপজেলার চেয়ারম্যান মো. শফিকুল হক প্রমুখ।

ইফতার ও দোয়া মোনাজাত পূর্বে ৪জনকে উপদেষ্টা মন্ডলী করে ১৭ সদস্য কার্যকরী কমিটি করে তালিকা প্রকাশ করেন, কমিটিতে সভাপতি আবু সাইদ, সেক্রেটারি মো. রাকিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মিঝির নাম ঘোষণা করেন। পরে মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন