1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন। এসময় তিনি বক্তব্যে উল্লেখ করেন,

লালমোহন পূর্ব চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মো. মাহবুব আলম আমাদের এই সমিতির একজন অন্যতম সদস্য।তিনি গত ১৬ জানুয়ারি রাতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আমাদের সহকর্মী মাহাবুব আলমের চিকিৎসার খরচ যোগাতে লালমোহনের সকল প্রাথমিক

শিক্ষকগন একত্রিত হয়ে আর্থিক ফান্ড গঠন করার উদ্যোগ নেয় এবং তার উন্নত চিকিৎসার জন্য টাকা উত্তোলন শুরু করি। ইতোমধ্যে সাবেক ফ্যসিষ্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর মধ্যে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় অডিও রেকর্ডে শিক্ষক মাহবুব কে দলীয় আওয়ামী ত্যাগী কর্মী বলে উল্লেখ্য করা হয় এবং তাকে বিএনপি’র দলীয় নেতা কর্মীরা মারপিট করেছেন বলে মিথ্যা প্রচারণা করা হয়।এধরনের কোন ঘটনার সত্যতা শিক্ষক সমাজ, সুধী সমাজ খুজে পায়নি এবং তার পরিবারের পক্ষ থেকেও এধরনের কোন তথ্য পাওয়া যায়নি। সাবেক এমপি শাওনের এধরনের মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমরা লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন