1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন মডেল মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন মডেল মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহন মডেল মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন ইসলামিক মডেল মাদরাসার ২০২৬ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও সাবেক পরিচালক মুহাদ্দিস মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য কামরুজ্জামান বাবুল পাটোয়ারী,  কার্যকরি কমিটির সদস্য মাওলানা রুহুল আমিন,  উপাধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাইমুনা হক সামিয়ার পিতা মুহাদ্দিস মাওলানা নাজমুল হক।

উল্লেখ্য যে, এবছর লালমোহন কামিল মাদরাসার সেন্টারে পরীক্ষা দিয়ে ইসলামিক মডেল মাদরাসার ২৩ জনের মধ্যে ১৪ জন জিপিএ ফাইভ উত্তীর্ণ হয়। বাকি ৯ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়।

আলোচনা সভা শেষে সকল কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন