1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের উপর দূর্বৃত্তের হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের উপর দূর্বৃত্তের হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের উপর দূর্বৃত্তের হামলা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তিনি গত ৫ আগস্টের পূর্বে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যাযর পর লর্ডহার্ডিঞ্জ বাজারে হামলার শিকার হয়েছেন বলে জানা যায়। হামলার পরপরই স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার সন্ধ্যায় বাজারের একটি ফার্মেসিতে বসা ছিলেন কাশেম চেয়ারম্যান। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় তার উপর। সেখান থেকে উপস্থিত জনতার প্রতিরোধে দূর্বৃত্তদের হাত থেকে নিরাপদে চলে যান তিনি। তবে চেয়ারম্যানের সাথে থাকা লর্ডহার্ডিঞ্জ বাজার কমিটির সভাপতি নজির মেম্বার ও মুসা নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসময় চেয়ারম্যানের কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানান আবুল কাশেম মিয়া।

চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বিএনপি নেতা ইব্রাহীমের নির্দেশে আমার উপর এই হামলা হয়েছে। এ বিষয়ে বিএনপির ইউনিয়ন সভাপতি পদ প্রত্যাশী মো. ইব্রাহীমের সাথে আলাপ করলে তিনি  বলেন, “এই হামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বরং তার প্রতিবেশী ফরিদকে আওয়ামী লীগের আমলে মামলা দিয়ে হয়রানি করায় সে এই হামলা করেছে বলে আমরা শুনেছি।” উল্লেখ্য যে গত ৫ আগষ্টের পর তিনি এলাকায় অবস্থান করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবছরের প্রথম দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান থেকে বাদ দিয়ে  প্রশাসক নিয়োগ দেন। কিন্তু পরবর্তীতে আবার আদালতের রায়ে  তিনি চেয়ারম্যান হিসেবে বহালের রায় পান। রায় নিয়ে আসলে তিনি এই হামলার শিকার হন।

  এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন