1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা ‘Beyond the Screen: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্পে অনুষ্ঠিত কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে- আহমেদ আবু জাফর বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মো. মোহসীন, মেডিক্যাল অফিসার ইউনানি ডাঃ মো. ইউসুফ, মেডিক্যাল অফিসার ডাঃ নুসরাত জাহান নাবিলা, নার্সিং সুপার ভাইজার মোসা. তাছলিমা বেগম প্রমুখ।

র‍্যালি শেষে পরিচ্ছন্নতা কর্মীদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড, বারান্দা, ইনডোর, আউটডোর, পুরুষ বিভাগ, মহিলা বিভাগ, শিশু বিভাগ, বাথরুম, ইমারজেন্সি রুম, বাইরের ড্রেনসহ বিভিন্ন ময়লার স্থান পরিষ্কার করা হয়।

এসময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনের নিয়মিত কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ শনিবার আমাদের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর, ইমারজেন্সিসহ পুরো এলাকায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। এছাড়া এখন থেকে নিয়মিত কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে দুই তিন দিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। রোগী ও রোগীর সাথে আসা ব্যক্তিরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন