1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় আগুনে পুড়ে ভষ্মিভূত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় আগুনে পুড়ে ভষ্মিভূত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় আগুনে পুড়ে ভষ্মিভূত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩৮৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়ন ২নং ওয়ার্ড এলাকার শারুখ-হাফিজ বাজারের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কার্যালয় আগুনেপুড়ে ভস্মিভ‚ত হয়ে গেছে। পুরে গেছে ঘরে থাকা আসবাবপত্রসহ সকল জিনিসপত্র। শুক্রবার (১৮ অক্টোবর) দিবগত রাত ৩টায় আগুন লাগার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ধারণা স্থানীয় আওয়ামীলীগ সমর্থকরা এ আগুন লাগতে পারে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শুক্রবার রাত ৩টায় শারুখ-হাফিজ  বাজারের স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আগুনের সূত্রপাত হলে প্রথমে আগুনের কালো ধোঁয়া দেখতে পেয়ে বাজারের আশপাশের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়রা বালতি কলসে করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয় ।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঘর মালিক আলমগীর হোসেন জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যাই এবং বিষয়টি স্থানীয় ও উপজেলা বিএপির নেতৃবৃন্দকে অবহিত করি। আগুনে পুড়ে ঘর আসবাবসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত জানান,শারুখ-হাফিজ বাজারের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আগুন লাগার বিষয়টি জেনেছি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা দ্রুত বের করা হবে।

লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো. সোহরাব হোসেন বলেন, আগুন লাগার বিষয়টি আমরা জানিনা এবং ওই এলাকার কেউ আমাদেরকে না জানানোর কারণে আমারা সেখানে যায়নি।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন