
মো. মুশফিক হাওলাদার
ভোলার লালমোহনে লালমোহন হজ্ব কাফেলার উদ্যোগে হজ্ব যাত্রীদের নিয়ে ১দিনের হজ্ব প্রশিক্ষণ ও ২০২৫ সালের হজ্ব গমন কারিদের সম্মানার্থে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে লালমোহন ফুডপ্লেস চাইনিজ রেঁস্তরায় হজ্ব যাত্রীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমোহন হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মহিববুল্লাহ’র সভাপতিত্বে এসময় বক্তব্য প্রদান করেন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. সিদ্দিক উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওঃ মোঃ বশির উল্লাহ, হাজী আমির হোসেন দুলাল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ও ভোলা জেলা দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা জহিরুল হক সেলিম, ডাওরী হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা মো. মোফাজ্জল হোসেন, লালমোহন হজ্ব কাফেলার হজ্ব কার্যক্রম সার্বিক পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ নুরুল হক ও মেহমানবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চর ছকিনা দারুসুন্নাহ দাখিল মাদরাসা সহ-সুপার আলহাজ্ব মাওঃ মোঃ নেছার উদ্দিন।