1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আট মেধাবী শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ওইসব শিক্ষার্থী নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।

এরমধ্যে মুক্তাদির আল অহন,  মুনতাকিম আল অর্নব, মো. সালমান রহমান ও আরাফাত রহমান সাকিব নটরডেম কলেজে ভর্তির সুযোগ পায়। এদের মধ্যে মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্নব আপন জমজ ভাই।

এছাড়া সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রতীক চন্দ্র দাশ, জুনায়েদ সাকি, মুহতাসিম জাহিন, মোহাম্মদ বিন সাইফ ভর্তির সুযোগ পেয়েছে। এরা সবাই এ বছর লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে।
এদিকে দ্বীপজেলার প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে আটজন শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়াকে উজ্জ্বল দৃষ্টান্ত ও গৌরবের বিষয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা।

কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য ওই আট শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের মেধা ও প্রচেষ্টার পাশাপাশি আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে ধরা দিয়েছে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

প্রসঙ্গত, গত বছরও লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার নতুন করে আবার নটরডেম ও সেন্ট জোসেফে মোট আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন