
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলা নববর্ষ বরন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পুনরায় পরিষদ সামনে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় , জাজিরা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ দুলাল আকন্দ, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব বজলুর রশিদ সিকদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব মোঃ রুবেল বেপারীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, মঙ্গল শোভাযাত্রা চলাকালীন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।