1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শরীয়তপুরে আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া দুই আসামিকে ৩ ঘণ্টা পর গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শরীয়তপুরে আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া দুই আসামিকে ৩ ঘণ্টা পর গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুরে আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া দুই আসামিকে ৩ ঘণ্টা পর গ্রেফতার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে মাদক মামলার দুই আসামি  পালিয়েছে ।  পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ ঘন্টা পরে তাদের আটক করতে সক্ষম হন থানা পুলিশ।   রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্ত্বরে এ ঘটনা  ঘটে।

গ্রেফতারকৃত  আসামিরা হলেন, জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে হ্যান্ডকাফসহ তারা  কৌশলে পালিয়ে যায়।  পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীতে সুরুজ মাদবরকেও গ্রেফতার করে।

এ ব্যাপারে শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান পুলিশ কাস্টরি থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন