1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান প্রদান করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান প্রদান করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান প্রদান করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার লালমোহন ও তজুমদ্দিনের ৩৫টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে এসব পূজা ম-পের সভাপতি-সম্পাদকের হাতে মোট ৭ লাখ ৩০ হাজার টাকা তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা হিন্দু সমাজ সম্মিলনীর আয়োজনে পৌরসভার উত্তর বাজার শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গনে শারদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব অর্থ বিতরণ করেন তিনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দক্ষ নেতৃত্বে সকল ধর্ম, জাতি, বর্ণ ও গোষ্ঠীর মধ্যে শান্তির সুবাতাস বইছে। তবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ফের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে।

লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন চন্দ জয়হিন্দের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন পূজা ম-পের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন