1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শিক্ষকের বেকার ছেলের ৬০ লাখ টাকা দেনমোহরের বিয়ে নিয়ে তোলপাড়! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শিক্ষকের বেকার ছেলের ৬০ লাখ টাকা দেনমোহরের বিয়ে নিয়ে তোলপাড়! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিক্ষকের বেকার ছেলের ৬০ লাখ টাকা দেনমোহরের বিয়ে নিয়ে তোলপাড়!

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে ৬০ লাখ টাকা দেনমোহরে শিক্ষকের বেকার ছেলের বিয়ে নিয়ে তোলপাড় চলছে। বুধবার রাতে বিয়ের কাবিননামার কপি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ওই শিক্ষক। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এ বিয়েকে কেন্দ্র করে এখন লালমোহনে চলছে তোলপাড়।
জানা যায়, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের ছেলে আহসান হাবিব রায়হানের সঙ্গে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার মেয়ের বিয়ে হয়। বিয়ের ওই কাবিনে কনের বয়স ১৮ বছর ৬মাস দেখালেও তার পঞ্চম ও অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী বয়স ১৬ বছর ৬মাস। এরআগে ছেলে-মেয়ে পালিয়ে গিয়ে গত ২মার্চ ১ লাখ টাকা দেনমোহরে পাবলিক নোটারীর মাধ্যমে নিজেরাই বিয়ে করে। পরে গত ৫জুলাই বর-কনের পরিবারের সমঝোতায় পূণরায় ৬০ লাখ টাকা দেনমোহরে কাবিন করা হয়। যেখানে দেনমোহরের ৩৫ লাখ টাকা পরিশোধ দেখানো হয়েছে।

নিজের ফেসবুক আইডিতে ৬০ লাখ টাকা দেনমোহরে কাবিনের কপি পোস্ট করার বিষয়ে জানতে চাইলে শিক্ষক আবু তৈয়ব বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সেখান থেকে ভুয়া কাবিননামার কপি পোস্ট করা হয়েছে। ১ লাখ টাকা দেনমোহরেই আমার ছেলের বিয়ের কাবিন হয়েছে।

এ ব্যাপারে লালমোহন পৌরশহরের নিকাহ রেজিস্টার কাজী মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, গত ৫ জুলাই ৬০ লাখ টাকা দেনমোহরে আমার কাছে তৈয়ব মাস্টার তার ছেলের বিয়ের কাবিন করান। এ সময় দুই পক্ষেরই লোকজন উপস্থিত ছিল।
অন্যদিকে লালমোহন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, এতো টাকা দেনমোহরের বিয়েটি লালমোহনে চাঞ্চল্যের সৃষ্ঠি করেছে। ছেলের কোনো চাকরি নেই। তবুও এতো টাকা দেনমোহরে কিভাবে কাবিন করা হয়। যতটুকু জানি; বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় ছেলের আয়ের উপর নির্ভর করে। ওই ছেলের বাবা একজন শিক্ষক। অথচ এতো টাকা দেনমোহরের কাবিননামার ছবি আবার নিজের ফেসবুকে তিনি পোস্টও করেছেন। একজন শিক্ষক হয়ে তিনি কত টাকা বেতন পান, কত কোটি টাকার মালিক তিনি? আমরা বিষয়টি পরিষ্কারভাবে জানতে চাই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন