1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শিক্ষক হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শিক্ষক হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিক্ষক হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মো. মুশফিক হাওলাদার,  লালমোহন 
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার,  লালমোহন 

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাও. মো. আমিনুল হক নোমানীর নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা  মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্যে রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, ছাত্র মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক ও খতীব, বক্তা ছিলেন।

আগামীতে কোন শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে যেকোন ধরনের আক্রমণ ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন