1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শিশু দিবসে লালমোহন হা-মীমের শিক্ষার্থীদের সাফল্য, ২৭টির মধ্যে ১২টি পুরস্কার অর্জন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শিশু দিবসে লালমোহন হা-মীমের শিক্ষার্থীদের সাফল্য, ২৭টির মধ্যে ১২টি পুরস্কার অর্জন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শিশু দিবসে লালমোহন হা-মীমের শিক্ষার্থীদের সাফল্য, ২৭টির মধ্যে ১২টি পুরস্কার অর্জন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ থেকে ১২টি পুরস্কার অর্জন করে। মোট ২৭টি পুরস্কারের মধ্যে ১২টি পুরস্কার অর্জন এক প্রতিষ্ঠানের জন্য সর্বাধিক।
উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাননীয় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ এর পুরস্কার বিজয়ীরা হলেন প্রাথমিক পর্যায়ে ‘চিত্রাংকন বিভাগে’ ২য় আদিবা দিল তাইয়্যেবা (৩য় শ্রেণি), ৩য় শিফা রহমান (৫ম শ্রেণি)। মাধ্যমিক পর্যায়ে ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বিভাগে ১ম মো. নাফিছুর রহমান। ‘কবিতা আবৃত্তি’ বিভাগে ২য় তাসনিম হোসেন তানহা (৯ম শ্রেণি), ৩য় মো. মাছুম বিল্লাহ (১০ম শ্রেণি)। ‘চিত্রাঙ্কন বিভাগে’ ১ম রুহানা আমরিন ফিমা (৯ম শ্রেণি), ২য় তানহা আলম মমো (৯ম শ্রেণি)।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বিভাগে ১ম সাবিকুন্নাহার ফারিয়া (একাদশ), ‘কবিতা আবৃত্তি’ বিভাগে ১ম নূজহাত জামান সেতা (একাদশ), ২য় রেহনুমা ইসলাম (একাদশ)। ‘চিত্রাঙ্কন বিভাগে’ ১ম অন্তরা আক্তার (একাদশ), ২য় মো. রনি (একাদশ)।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন