1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় জেলায় চ্যাম্পিয়ন লালমোহন উপজেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় জেলায় চ্যাম্পিয়ন লালমোহন উপজেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় জেলায় চ্যাম্পিয়ন লালমোহন উপজেলা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ বার পঠিত
Spread the love

 জাহিদদুলাল, লালমোহন

শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ও ভলিবল ছেলেদের খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহন উপজেলা। রোববার ক্রিকেটে ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

এছাড়া ভোলার চর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ভলিবলেও চ্যাম্পিয়ন হয় লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দুই দল পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে মেয়েদের ক্রিকেট খেলায় ভোলা সরকারি স্কুলের সাথে প্রতিযোগিতা করে রানার্স আপ হয় আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়।  একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ। একক ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। দ্বৈত ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়।
রোববার ভোলার গজনবী স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস খেলার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন