1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৮৫ বার পঠিত
Spread the love

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লালমোহন চৌরাস্তা মোড়ে লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, রেফারি যেমনি খেলার মাঠে ফাউল খেলোয়াড়কে লাল কার্ড দেখায় ঠিক তেমনি নির্বাচনে জনগনও বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াতে তখনই ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বাংলার জনগন। এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সিনিয়র সহসভাপতি এড তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলালসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন