1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগষ্ট গ্রেনেড হামলা করা হয়েছিল- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগষ্ট গ্রেনেড হামলা করা হয়েছিল- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগষ্ট গ্রেনেড হামলা করা হয়েছিল- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত
Spread the love

 

জাহিদ দুলাল, লালমোহন:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও বাংলাদেশকে স্বাধীন মানতে চায় না। তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে তারা যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাতে চায়। তাদের সাথে বিদেশী চক্রও ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ দেখতে চায়। কিন্তু যেদিন শেখ হাসিনা থাকবে না সেদিন বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না।
সোমবার সকালে ভোলার লালমোহনে আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন এমপি শাওন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করার জন্য ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে।
লালমোহন উপজলো আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃৃন্দ।
আলোচনা সভা শেষে নিহতদের স্বরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন