1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন- এমপি শাওন

মাহমুদ লিটন, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৮০২ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সকল স্তরের উন্নয়নের পাশাপাশি আলোকিত জাতি গড়ে তুলতে নানামূখী কার্যক্রম গ্রহণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখা, ভোলা কতৃক আয়োজিত লালমোহন উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা ও ২০২০ সাল হইতে ২০২২ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা এবং ২০২২ ও ২০২৩ সালে নতুন যোগদানকৃত শিক্ষকগণের বরণ মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বাংলাদেশ শিক্ষক সমতি লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ শওকত আলী হেলালের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি একে.এম মামুনুর রশীদের সঞ্চালনায় এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশকে বিশ্বের বুকে পৃথকভাবে পরিচিতি করেছেন। একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী তার যুগোপযোগী কার্যক্রম গ্রহণের মাধ্যমে দেশে শিক্ষার ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন করেছেন। যা দেশের অর্থনীতির ভিত্তিকে মজবুত ও টেকসই করে তুলেছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনসহ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন