1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই- নূরুন্নবী চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই- নূরুন্নবী চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই- নূরুন্নবী চৌধুরী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিকল্প কোন রাষ্ট্র নায়ক নেই। যে বাংলাদেশকে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা কাটাতে শুরু করেছিল। আমাদের থেকে যারা এক সময় অনেক উন্নত রাষ্ট্র ছিল, বা আমাদের থেকে এগিয়েছিল সে সকল রাষ্ট্রগুলো দেওলিয়ায় পরিণত হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাঁর দূরদর্শিতায়,সততা, দৃঢ়তা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেঘা প্রকল্পগুলো এ অবস্থায় তিনি শেষ করেছেন। সোমবার সকালে লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডে এক নির্বাচনীয় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। উঠান বৈঠকে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, নূরুন্নবী চৌধুরী শাওন পত্নী ও মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ফারজানা চৌধুরী রত্না। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন মিলনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোঃ জুলফিকার মিয়া, পৌরসভা আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্ববায়ক মঞ্জু তালুকদার, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা জাহান বুলু, সম্পাদক পারভীন আক্তার, সাংগঠনিক সম্পাদক বানী মজুমদার, পৌর যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সম্পাদক ইয়াসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক রাসেদা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

—

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন