1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার সরকার দুরারোগ্য রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার সরকার দুরারোগ্য রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শেখ হাসিনার সরকার দুরারোগ্য রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৪ জন দুরারোগ্য রোগীর মধ্যে ২২ লক্ষ টাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এসব চেক বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক নেতা। তার কারনে আমাদের দেশে গরীব দু:খী অসহায় মানুষেরা বিভিন্ন সহায়তা পাচ্ছেন। তিনি মানুষের কল্যানে প্রত্যেকের কথা চিন্তা করে আলাদা আলাদা বিভিন্ন আর্থিক সহায়তাসহ নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার বিভিন্ন দুরারোগ্য রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই ৪৪ জন দুরারোগ্য রোগীর মধ্যে ২২ লক্ষ বিতরণ করা হচ্ছে। যারা দুরারোগ্য রোগে আক্রান্ত এবং আর্থিক সহায়তার জন্য চিকিৎসা করতে পারছেন না, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন