1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২১০ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার লালমোহনে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ভিজিএফ চাল) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ  ভবনে চাল বিতরণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন।  ঈদ আসলে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী।
এসময় কালমা ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের ১৫৫০জন দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
 এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন পঞ্চায়েত, কালমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্যসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন