1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার সরকার শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার সরকার শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনার সরকার শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন- এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত
Spread the love

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে মহান মে দিবস পালিত হয়েছে। জাতীয় শ্রমিকলীগ লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে র‌্যালী শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।

তখন শ্রমিকদের ছিল না কোনো ন্যায্য মজুরির নিশ্চয়তা, ছিল না কাজের নির্দিষ্ট সময়সীমা। মালিকেরা তাদের খেয়ালখুশি মতো শ্রমিকদের দৈনিক ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত খাটাতেন। ন্যায্য মজুরি ৮ঘন্টা কর্মদিবস ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকেরা ব্যাপক ধর্মঘট পালন করেছিলেন। তখন শ্রমিকদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশর গুলিতে শ্রমিকেরা নিহত হন। ওইদিন তাদের আতœদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আতœত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে। শ্রমিকদের সকল সুযোগ সুবিধার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগর, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক রিংকু, সাধারণ সম্পাদক ভুট্রো প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন