1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লালমোহনে নৃত্য-নাটক ‘মহাস্বপ্ন’ মঞ্চায়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লালমোহনে নৃত্য-নাটক ‘মহাস্বপ্ন’ মঞ্চায়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লালমোহনে নৃত্য-নাটক ‘মহাস্বপ্ন’ মঞ্চায়ন

জসিম জনি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫১ বার পঠিত
Spread the love

স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রস্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার লালমোহনে প্রামাণ্যচিত্র ও নৃত্য-নাটক মঞ্চায়ন করা হয়েছে। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে জাতির পিতার হত্যার পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তীতে দেশের সার্বিক পরিস্থিতি ও বর্তমান উন্নয়ন অগ্রগতি তুলে ধরে ‘মহাস্বপ্ন’ নামক নাটক নির্মাণ করেন স্থানীয় সাংবাদিক মো. জসিম জনি।

বুধবার রাতে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ৪২ মিনিটের এই নাটক মঞ্চায়ন হয়। প্রায় শতাধিক স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনয় এবং নৃত্যের সাথে নাটকে তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, পদ্মা সেতুসহ মেঘা প্রকল্প বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের গল্প।

উপজেলা অডিটোরিয়ামে নাটক উপভোগ করে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্মার্ট বাংলাদেশের পেছনে অনেক দুঃখ-কষ্ট, ষড়যন্ত্র এবং আন্দোলন সংগ্রামের বিভিন্ন কাহিনী রয়েছে। আজ সাংবাদিক জসিম জনির নির্মিত নাটকের মাধ্যমে তা ফুটে উঠেছে।

জসিম জনি’র রচনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, জসিম জনি, সমির রায়, মনির খান, আকবর জুয়েল, বিধান চন্দ্র রায়, অনুষ্কা, ইকরাসহ লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন