1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি-এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও হয়রানিমুক্ত। শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় এমপি শাওন এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ভোলা -৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ হল রুমে চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল’র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা
প্রকৌশলী হাসনাইন আহমেদ, কৃষি অফিসার নাজমুল হুদা, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে তিন দিনব্যাপী মেলা উদ্বোধন করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সেবা নিয়ে উন্নয়ন মেলায় মোট ১৭ টি স্টল অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন