1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় বসার পরিকল্পনা করছে -মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় বসার পরিকল্পনা করছে -মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় বসার পরিকল্পনা করছে -মেজর হাফিজ

মাহমুদ হাসান লিটন, লালমোহন 
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পঠিত
Spread the love

মাহমুদ হাসান লিটন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে হত্যা, গুম, মিথ্যা মামলা ও সন্ত্রাস কায়েম করে এদেশের মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে। এবার আল্লাহর গজব এদের উপরে পড়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় বসার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা আর সফল হবে না। বিএনপি সংগ্রাম চালিয়ে নাগরিকগণকে সচেতন করেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের সব ক্রান্তিকালে ও দেশ গড়ার কাজে যুবদলের ভূমিকা প্রশংসনীয়। প্রত্যেকটি নেতা-কর্মীকে সচেতন থাকতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।

রবিবার সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা যুবদলের সিঃ সহসভাপতি মোসলেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. জাকির হোসেন ইমরান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হাওলাদার। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হসানুজ্জামান ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী নাফিজ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন