1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত-এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত
Spread the love

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা, স্থির ও প্রমান্যচিত্র এবং নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, বাংলাদেশের গনতন্ত্রের ইতিহাসে ১৯৮১ সালে আজকের এই দিনটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলফলক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন এবং ধানমন্ডির ৩২ নং বাড়িতে যান । তখনকার স্বৈরশাসক তাকে তার বাড়ীতে ঢুকতে না দেয়ার কারণে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এবং মিলাদ মাহফিল করেন।

তিনি আরো বলেন, নানান ষড়যন্ত্র ও বিভিন্ন চক্রান্ত করেও শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশ আজ বহিবিশ্বে এক উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত

লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন